কৃত্রিম মেধা চালিত যুদ্ধড্রোনে জোর, সেনাবাহিনীতে যুক্ত নতুন প্রযুক্তি

ভারতীয় সেনায় যুক্ত হচ্ছে কৃত্রিম মেধা-চালিত ড্রোন। ইজরায়েলের শীর্ষস্থানীয় এআই-রোবোটিক্স এবং সফ্‌টঅয়্যার সিস্টেম, সংস্থা ‘এক্সটেন্ড’ ও ভারতের  প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রায়োনিক্স টেক-এর যৌথ উদ্যোগে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে দেশেই তৈরি হবে এই এআই ড্রোন। প্রায় ১০৩ কোটি টাকার চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

ড্রোনগুলিতে ব্যবহার হবে ‘এক্সটেন্ড’-এর ‘এক্সওস’ প্ল্যাটফর্ম, যা কৃত্রিম মেধার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর অবস্থান শনাক্ত করে আক্রমণ চালাতে সক্ষম।  সংস্থার দাবি, এটি ভারত-ইজরায়েল প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে ড্রোন ইতিমধ্যেই ‘গেম চেঞ্জার’। সেই কারণে নজরদারি, আক্রমণ ও ড্রোন-বিধ্বংসী প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *