জানানো হলো কবে অবধি দেওয়া হবে ফর্ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজধানী আগরতলার অন্যতম বনেদি শিক্ষা প্রতিষ্ঠান শিশু বিহার স্কুল-এ নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম বিতরণ শুরু হয়েছে। থেকে শুরু হওয়া এই প্রক্রিয়াকে কেন্দ্র করে অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু হওয়া ভর্তি ফর্ম বিতরণ। ১৯ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। সমস্ত আবেদনপত্র জমা হওয়ার পর সেগুলি যাচাই-বাছাই বা স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি সম্পন্ন হওয়ার পর একটি তালিকা প্রস্তুত করা হবে।

সেই তালিকায় যেসব শিক্ষার্থীর নাম থাকবে, তাদের মধ্য থেকেই নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে। এই ভর্তির প্রক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ। তারা জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও নির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *