চলছে দলবদল পর্ব

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে বিজেপিতে যোগদান করলেন জিতেন্দ্র চৌধুরীর ঘনিষ্ঠ নেতা যোগেন্দ্র ত্রিপুরা। আনুষ্ঠানিকভাবে তিনি ভারতীয় জনতা পার্টি দলে যোগ দেন।

তাঁকে বিজেপি দলে বরণ করে নেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, সাব্রুমের কলাছড়া এলাকার বাসিন্দা যোগেন্দ্র ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গণমুক্তি পরিষদ-এর সাব্রুম বিভাগীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

এছাড়াও তিনি পূর্বে ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাব্রুম মহকুমা কমিটির সদস্য ছিলেন। উল্লেখ্য, ২০২১ সালে অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে তিনি প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *