বিয়ে করছেন অনুষ্কা! পাত্র কে?

বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের রেশ কাটতে না কাটতেই এরই মাঝে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন করে শুরু হয়েছে আরেক জল্পনা। খবর, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টী।

দীর্ঘদিন ধরেই অভিনেতা প্রভাসের সঙ্গে অনুষ্কার সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। যদিও এই গুঞ্জন নিয়ে কখনওই স্পষ্টত মুখ খোলেননি কেউই। তবে এবার শোনা যাচ্ছে ভিন্ন খবর। অনুষ্কা নাকি পরিবারের পছন্দের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। জানা গিয়েছে, দুই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সেই বন্ধুত্বকেই এবার আত্মীয়তার রূপ দিতে চান তাঁরা। অনুষ্কাও নাকি এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।

সূত্রের খবর, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে, খুবই সীমিত পরিসরে এই বিয়ের আয়োজন করা হতে পারে। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হওয়ার পরিকল্পনা। যদিও এখনও পর্যন্ত বিয়ের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা নাকি জোরকদমে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *