চলতি বছরের অস্কার তালিকা প্রকাশ, শীর্ষে কারা?

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এ বছর দাপট দেখাল দুটি ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’। মনোনয়নের দৌড় থেকেই এই দুই ছবিকে ঘিরে ছিল ব্যাপক প্রত্যাশা। শেষপর্যন্ত সেই প্রত্যাশাই বাস্তব রূপ পেল অস্কারের মঞ্চে।
এ বছরের আসরে সর্বাধিক ১৬টি বিভাগে মনোনয়ন পায় পরিচালক রায়ান কুগলারের ‘সিনার্স’। তবে সেরা ছবির মর্যাদা পেল পল টমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একইসঙ্গে সেরা পরিচালকের পুরস্কারও পেলেন পল টমাস অ্যান্ডারসন। এছাড়াও সেরা সম্পাদনার পুরস্কারও জিতেছে এই ছবি।
অন্যদিকে, ‘সিনার্স’-ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মাইকেল বি জর্ডান। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফির সম্মানও যায় এই ছবির ঝুলিতে। সেরা অভিনেত্রীর বিভাগে বাজিমাত করেন ‘হ্যামনেট’ ছবির অভিনেত্রী জেসি বাকলি।
গত বছরের মতো এ বারও অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কৌতুকাভিনেতা কোন্যান ও’ব্রায়ান। এছাড়াও, উপস্থাপকের ভূমিকায় দেখা যায় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও।
চলতি বছরের ৯৮তম অস্কার তালিকা –

সেরা ছবি: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: এমি ম্যাডিগন (উইপনস)
সেরা অ্যানিমেটেড ছবি: কেপপ ডিমন হান্টার্স
সেরা আন্তর্জাতিক ছবি: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য): মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা চিত্রনাট্য (অরিজিনাল): রায়ান কুগলার (সিনার্স)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা গান: কেপপ ডিমন হান্টার্স
সেরা আবহসঙ্গীত: লাডউইগ গোরানাসন (সিনার্স)
সেরা সিনেমাটোগ্রাফি: অটাম ডুরাল্ড আর্কাপ (সিনার্স)
সেরা সম্পাদনা: অ্যান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা প্রোডাকশন ডিজাইন: তামারা ডেভারেল ও শেন ভিও (ফ্র্যাঙ্কেনস্টাইন)
সেরা ভিশুয়াল এফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা পোশাকশিল্প: কেট হলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)
সেরা কাস্টিং: ক্যাসান্ড্রা কুলুকুনডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য): অল দ্য এম্পটি রুম্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *