বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচদিন রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
আগামীকাল পশ্চিম ত্রিপুরা জেলার এবং উত্তর ত্রিপুরা জেলা, ধলাই এবং ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে মধ্য অসম এবং তার আশপাশ এলাকাগুলোতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
তাতে, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে। পাশাপাশি কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী দিন পাঁচদিন রাজ্যের হলুদ সর্তকতা জারি করেছে। পাশাপাশি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
