এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর পর ভাড়া বাড়লো আরও এক উড়ান সংস্থা

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর পর এবার বিমান ভাড়া বাড়ালো আকাশা এয়ার। রবিবার থেকে বিমান টিকিটের সঙ্গে জ্বালানি সারচার্জ বাড়াচ্ছে এই বিমান সংস্থা। গন্তব্য অনুযায়ী ১৯৯ থেকে ১৩০০ টাকা পর্যন্ত সারচার্জ প্রযোজ্য হবে।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মধ্যরাত (রাত ১২টা ১ মিনিট) থেকে নতুন টিকিটে সারচার্জ কার্যকর হবে, আগের টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উভয় ফ্লাইটে এটি প্রযোজ্য হবে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর মূল্যবৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ইন্ডিগো একই পথে হেঁটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *