রাইমাভ্যালিতে বিজেপিতে গণযোগদান

আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এরই প্রেক্ষাপটে সোমবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে দলপতি এডিসি ভিলেজের জয়রামপাড়া এলাকায় একটি যোগদান সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সদস্য ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক জয় বাহাদুর রুপিনীসহ বিজেপির একাধিক নেতৃত্ব।
এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১১২টি পরিবারের মোট ২৮৪ জন ভোটার একযোগে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের ফুল ও দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *