‘দক্ষিণ এশিয়ার রক্ষাকর্তা ট্রাম্প!’ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ শাহবাজ শরিফ

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অফ পিস’ (শান্তি পরিষদ)-এর প্রথম বৈঠকে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন নিয়ে আয়োজিত এই বৈঠকে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তিমানব’ এবং ‘দক্ষিণ এশিয়ার রক্ষাকর্তা’ হিসেবে অভিহিত করেছেন।বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে ৪৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যেখানে পর্যবেক্ষক হিসেবে ভারতের প্রতিনিধি ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ এনসি খাম্পাও উপস্থিত ছিলেন।

বৈঠকে ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরিফ দাবি করেন, ট্রাম্পের সময়োচিত ও কার্যকরী হস্তক্ষেপের কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “আপনার (ট্রাম্পের) সময়োচিত হস্তক্ষেপে ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচেছে।”

পাক প্রধানমন্ত্রীর এই স্তুতির জবাবে ট্রাম্প নিজেও কৃতিত্ব দাবি করতে ছাড়েননি। ট্রাম্প জানান, ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সামরিক উত্তজনা প্রশমনে তিনি কড়া ভূমিকা নিয়েছিলেন। শাহবাজের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, “পাক প্রধানমন্ত্রী আমাদের চিফ অফ স্টাফের সামনে স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামিয়ে আড়াই কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।”প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে দাবি করেন, কোনো কূটনৈতিক অনুনয় নয়, বরং তাঁর কড়া ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি নয়াদিল্লি ও ইসলামাবাদকে যুদ্ধ থেকে নিরস্ত করেছিল। তাঁর মতে, অর্থনৈতিক চাপের মুখে পড়েই দুই দেশ আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *