রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। সরকারের কাছে সমগ্র রাজ্যবাসীর জন্য রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক নতুন ঘোষণা। শিক্ষার কোনও বিকল্প নেই।
এই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান রাজ্য সরকার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মোহনপুরের মধু চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন এবং তারাপুর, গোপালনগর ও বেরিমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।
বিদ্যুৎমন্ত্রী বলেন আমাদের রাজ্য সরকার ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণ করতে হলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। রাজ্য ও কেন্দ্র সরকার একসঙ্গে কাজ করছে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে। যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, তবে মানসম্মত শিক্ষা অপরিহার্য। কারণ শ্রেণিকক্ষেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ।”
