উদ্ধার হলো কয়েক কেজি গাঁজা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন নির্দিষ্ট খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বিএসএফ। পশ্চিম ত্রিপুরার মোহনপুর মহকুমার সিধাই থানার অন্তর্গত ডিগিয়াবাড়ি বিওপি-র জওয়ানরা আজ ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।

আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা বলে জানা গেছে। বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, শালবাগান থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য হাতে পেয়েই ডিগিয়াবাড়ি বিওপি-র জওয়ানরা বিশেষ অভিযান চালান।

সেই অভিযানে সীমান্ত লাগোয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বড় পরিমাণ গাঁজা উদ্ধার হয়। বিএসএফ জানিয়েছে, মাদক চোরাচালান রুখতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক দমন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলে উল্লেখ করেছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *