মুরুগাপ্পা গ্রুপের অংশ মন্ট্রা ইলেকট্রিক, ভারত সরকারের ‘পিএম ই-ড্রাইভ’ প্রকল্পের অধীনে দেশের প্রথম ভারী বৈদ্যুতিক ট্রাক প্রস্তুতকারক হিসেবে সার্টিফিকেশন পেয়ে ভারতের ক্লিন মবিলিটি যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে কোম্পানিটি ভারতের বৃহত্তম সিমেন্ট এবং রেডি-মিক্স কংক্রিট প্রস্তুতকারক সংস্থা আলট্রা টেক সিমেন্ট লিমিটেডকে দেশের প্রথম পিএম ই-ড্রাইভ–সার্টিফায়েড ভারী বৈদ্যুতিক ট্রাক, রাইনো ৫৫৩৮ ইভি ৬x৪ ট্রাক্টর ট্রেলার সরবরাহ করেছে, যা বৈদ্যুতিক যানবাহনের প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যায়।
মন্ট্রা ইলেকট্রিক-এর চেয়ারম্যান শ্রী অরুণ মুরুগাপ্পান, মন্ট্রা ইলেকট্রিক (টিআই ক্লিন মবিলিটি)-এর এমডি জলজ গুপ্ত এবং আলট্রাটেক সিমেন্ট লিমিটেডের চিফ প্রকিউরমেন্ট অফিসার শ্রী সাথিয়া রাজের উপস্থিতিতে এই মাইলফলকটি উদযাপন করা হয়। এই পদক্ষেপটি বৈদ্যুতিকীকরণের ব্যবসায়িক দিকটিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার মাধ্যমে ভারতের লজিস্টিকস, মাইনিং (খনি), পরিকাঠামো এবং উৎপাদন খাত জুড়ে ভারী বৈদ্যুতিক ট্রাকের ব্যবহারকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্স, আপটাইম বা অর্থনীতির সঙ্গে আপস না করেই বড় বড় ফ্লিট অপারেটর এবং শিল্প গ্রাহকদের প্রচলিত জ্বালানি থেকে সরে আসার সুযোগ করে দেওয়ার মাধ্যমে, এই শংসার্টিফিকেশন আরও পরিচ্ছন্ন, দক্ষ এবং ভবিষ্যতের উপযোগী পণ্য পরিবহনের দিকে একটি সমাধানরূপী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। শ্রী অরুণ মুরুগাপ্পান পতাকা নেড়ে প্রথম পিএম ই-ড্রাইভ–সার্টিফায়েড রাইনো ৫৫৩৮ ইভি ট্রাকের যাত্রা শুরু করেন এবং আলট্রাটেক-এর হাতে সেটি তুলে দেওয়া হয়।
১০,৯০০ কোটি টাকার পিএম ই-ড্রাইভ প্রকল্পে ই-ট্রাকের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে রাইনো ৫৫৩৮ ইভি-এর ক্ষেত্রে প্রতিটি যানবাহনের গ্রাহকরা সরাসরি ৯.৬ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা বা ভর্তুকি পাবেন। এই ইনসেনটিভ বা আকর্ষণীয় সুবিধাটি পরিচালনার খরচ কমিয়ে, জ্বালানির দামের হেরফের হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং স্থিতিশীলতা ও নির্গমন নীতি মেনে চলতে সাহায্য করার মাধ্যমে দীর্ঘমেয়াদী ফ্লিট ইকোনমিক্স বা বাণিজ্যিক ব্যবস্থাকে উন্নত করে।
