বিয়ের আগেই আচমকা অসুস্থ! কী হয়েছে রণজয়ের?

আগামী ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। হাতে মাত্র বাকি কয়েক সপ্তাহ। কিন্তু ইতিমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা।

ছোট থেকেই ঠান্ডা লাগার ধাত রণজয়ের। সামান্য হাওয়া বদলেই ভুগতে হয় সর্দি-কাশিতে। কিন্তু এই বার যেন একটু বেশী কাবু হয়ে পড়েছেন তিনি। অভিনেতার কথায়, “খুব জ্বর হয়েছে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। অনেকদিন আগে এতটা শরীর খারাপ হয়েছিল আমার।”

বিয়ের আর বেশী দেরী নেই। হাতে অনেক কাজ রয়েছে। ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা জরুরী। সূত্রের খবর, নতুন ধারাবাহিকেও দেখা যেতে পারে রণজয়কে। যদিও এ বিষয়ে এখনও শিলমোহর দেননি অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *