সরস্বতী পূজার সন্ধ্যায় উ*ত্তপ্ত কাতাল

গতকাল সরস্বতী পূজার বিকেলে কাতাল দীঘিরপার এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন বিজেপির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি, যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়াও কাতাল দীঘিরপারে অবস্থিত শাসকদলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শূন্যে গুলি চালায় ও লাঠিচার্জের মাধ্যমে এলাকায় নিয়ন্ত্রণ ফেরায়।

ঘটনা প্রসঙ্গে ডিজিপি জানান, হঠাৎ করেই কাতাল দীঘিরপার এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *