কয়েক কোটির অনুমোদন করা হলো রাজ্যে

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও রাজ্যের গ্রামিন মানুষদের জন্য করা হলো আরও এক নয়া ঘোষণা। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন যে কৃষিক্ষেত্রে স্বনির্ভর হওয়া মানেই ত্রিপুরাকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি তুলাশিখর কৃষি উপ-বিভাগের অধীনে তুলাশিখর প্রাথমিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের জন্য ৬০টি বাজার নির্মাণে মোট ১৬০ কোটি টাকা অনুমোদিত হয়েছে।

মন্ত্রী বলেন মানুষের প্রথম প্রয়োজন খাদ্য, তারপর পানীয় জল, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, বিদ্যুৎ এরপর আসে অন্যান্য চাহিদা। ভারতের মূল ভিত্তি কৃষি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন হলো ভারতকে আধুনিক, সৃজনশীল ও স্থিতিশীল কৃষি ব্যবস্থার মাধ্যমে বিশ্বের ‘শস্যভাণ্ডার’ হিসেবে গড়ে তোলা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *