উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ক্রস বর্ডার লেনদেনে যুক্ত ব্যক্তি ও ব্যবসাগুলোর প্রয়োজন মেটানোর জন্যে বিশেষভাবে তৈরি সারা বিশ্বে উপলব্ধ ব্যাংকিং সমাধান প্রদান করতে নিয়ে এলো সার্বিক ফরেন এক্সচেঞ্জ (Fx) সার্ভিসেস এবং এক্সচেঞ্জ আর্নার্স ফরেন কারেন্সি (EEFC) অ্যাকাউন্ট। এটি আন্তর্জাতিক ব্যাংকিং পোর্টফোলিও সম্প্রসারণের ক্ষেত্রে উজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। Mনতুন চালু হওয়া এই এফএক্স পরিষেবাটি গ্রাহকদের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং সমাধানের এক বিস্তৃত সম্ভার প্রদান করে, যার মধ্যে রয়েছে ইনওয়ার্ড ও আউটওয়ার্ড রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার আমানত। এর সুবিধাগুলোর মধ্যে আছে প্রতিযোগিতামূলক বিনিময় হার, দ্রুত প্রক্রিয়াকরণের সময় এবং প্রশিক্ষিত বৈদেশিক মুদ্রা বিশেষজ্ঞদের সহায়তা, যা দক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক লেনদেন নিশ্চিত করে।
EEFC অ্যাকাউন্টগুলো রপ্তানিকারক এবং বৈদেশিক মুদ্রা উপার্জনকারীদের তাদের আয় তাৎক্ষণিকভাবে ভারতীয় রুপিতে রূপান্তর না করে বৈদেশিক মুদ্রায় ধরে রাখার সুযোগ দেয়। এর অ্যাকাউন্টগুলো FEMA নিয়মাবলী মেনে চলে এবং ব্যবসায়িক পেমেন্ট, ভ্রমণ খরচ এবং বাণিজ্য-সম্পর্কিত খরচের মতো অনুমোদিত লেনদেনগুলোকে সমর্থন করে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক-এর হেড অফ রিটেল লায়াবিলিটিজ – TASC & TPP, হিতেন্দ্র ঝা বলেন, “গ্রাহকদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ব্যাংকিং ক্ষমতা জুগিয়ে তাঁদের ক্ষমতায়ন করে তুলতেই আমরা এই নতুন Fx পরিষেবা এবং EEFC অ্যাকাউন্ট লঞ্চ করেছি।”
নির্ঝঞ্ঝাট আন্তর্জাতিক লেনদেন করতে উজ্জীবন-এর নতুন উদ্যোগ
