ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টিএমটি বার প্রস্তুতকারক সংস্থা শ্যাম স্টিল, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ভারতের অন্যতম সম্মানিত মহিলা ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে এই অংশীদারিত্ব ব্র্যান্ডের প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে তোলে। এই সহযোগিতার মাধ্যমে শ্যাম স্টিল এই বার্তাই তুলে ধরতে চায় যে, বর্তমান যুগে ‘শক্তি’ কথাটির অর্থ হল মানসিক শক্তি, অন্তর্ভুক্তি এবং যৌথ দায়িত্বের প্রতিফলন। সংস্থার মূল দর্শন হল “মাকসাদ তো হ্যায় ইন্ডিয়া কো বনানা হামেশা কে লিয়ে স্ট্রং” অর্থাৎ ‘ভারতকে সারজীবনের জন্য শক্তিশালী করে তোলাই সংস্থার মূল লক্ষ্য’। তারা শ্যাম স্টিল গৃহনির্মাণ এবং গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকাকে স্বীকৃতি দেয়। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব, সহনশীলতা এবং খেলোয়াড় সুলভ মনোভাব শ্যাম স্টিলের বিশ্বাস, অর্থাৎ উদ্দেশ্যপূর্ণ শক্তি এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের সঙ্গে হুবহু এক।
এই অ্যাসোসিয়েশনের মূলে রয়েছে একটি বিশ্বাস যা বলে, সঠিক সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই একটি শক্তিশালী জাতি গড়ে। বর্তমান সময়ে মহিলারা শর্টকাটের বদলে নিরাপত্তাকে এবং আপোসের বদলে গুণমানকে প্রাধান্য দিচ্ছেন। এই অংশীদারিত্বের মাধ্যমে শ্যাম স্টিল তাদের প্রচারমূলক স্লোগান “স্ট্রং ওম্যান। স্ট্রং স্টিল। স্ট্রং ইন্ডিয়া”-কে আরও জোরালো করছে।
এই দায়বদ্ধতাকে আরও এগিয়ে নিতে হরমনপ্রীত কৌর শ্যাম স্টিলের ‘আপনা ঘর’ অ্যাপ – ‘নীভ সে প্রবেশ তক’ ভাবনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন। এটি একটি ডিজিটাল সমাধান যা বাড়ি তৈরির পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণ সামগ্রী নির্বাচন এবং বিশেষজ্ঞের পরামর্শ পর্যন্ত প্রতিটি ধাপে গৃহকর্তাদের সাহায্য করে। হরমনপ্রীতের উপস্থিতি এই প্ল্যাটফর্মের নির্ভরযোগ্যতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা শ্যাম স্টীলের অধিকর্তাদের।
