স্থাপিত হলো নতুন ভবন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুক্তাপুকুর পাড়ে সেন্ট্রাল জোনের অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।

একই সঙ্গে তিনি ওই স্থানে নির্মিত ওপেন জিমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন মনিকা দাস দত্ত, কর্পোরেটর শিখা ব্যানার্জি, স্নিগ্ধা দাস দেব, নিবাস দাস, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেয়র দীপক মজুমদার জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ওয়ার্ড অফিসের। মানুষের সুবিধার কথা মাথায় রেখেই নতুন অফিস গৃহ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে ১৭ নম্বর ওয়ার্ড অফিস ভবন। পাশাপাশি ওপেন জিম তৈরির দাবিও দীর্ঘদিনের ছিল। এই জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। তিনি জানান এই জিম তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *