গ্যালাক্সি ছেড়ে এবছর পনবেলের খামারবাড়িতে জন্মদিন পালন সলমনের

এ বছর প্রবীণ নাগরিকের তালিকায় নাম লেখাতে চলেছেন সলমন খান। যদিও তাঁর কাছে বয়স সংখ্যা মাত্র। প্রতি বছর অভিনেতার জন্মদিনে তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ভিড় জমে। তবে এ বছর সেই চেনা ছবি বদলাতে চলেছে। পনবেলের খামারবাড়িতেই এবছর জন্মদিন পালন করবেন বলিউড তারকা।

গত এক বছর ধরে লাগাতার মৃত্যুর হুমকি পাচ্ছেন অভিনেতা। এর জেরেই মুম্বইয়ে সলমনের ফ্ল্যাটবাড়ি ‘গ্যালাক্সি’-র খোলা ঝুল-বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। নিজের সুরক্ষা নিয়ে আরও বেশি সচেতন অভিনেতা।

প্রতি বছরের মতো এ বছরও কেক কাটা হবে। এরপর পরিবারের সকলের সঙ্গে বসবে বিরিয়ানি ভোজ, আর তার পরেই শুরু হবে গানের আসর। শোনা যাচ্ছে, সলমনের আলোচিত বান্ধবী ইউলিয়া ভন্তুর অভিনেতার জন্য বিশেষ কিছু চমকের আয়োজন করেছেন। পাশাপাশি, সলমনের দীর্ঘ কর্মজীবনে যাঁদের সঙ্গে তিনি কাজ করেছেন, সেই সব পরিচালকরা তাঁর অভিনয় সফর নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিও দেখানো হবে তারকার জন্মদিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *