রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে নাগরিকদের উন্নত জীবন মান নিশ্চিত করা।
মানুষের মৌলিক সমস্যাগুলি নিরসনের জন্য কাজ করতে হবে। সেই সঙ্গে বৃষ্টির জলকে যথাযথ উপায়ে সংরক্ষনের জন্য গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আম্রুত ২.০ এর অধীনে আগরতলা পুর নিগম এলাকায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ অক্টোবর, ২০২১ এ অটল মিশন ফর রিজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ আম্রুত প্রকল্পের সূচনা করেছিলেন। এর মূল উদ্দেশ্য শহরগুলিকে আত্মনির্ভর করে তোলা। বিশেষ করে পানীয় জলের উৎস সুনিশ্চিতকরণ, সবুজায়ন, পার্ক সৌন্দর্যায়ান ইত্যাদি ব্যবস্থা সহ নাগরিক জীবনকে উন্নয়ন করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
