শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

বহুদিন ধরে খালি রয়েছে সরকারের একাধিক পদ, হয়নি নিয়োগ প্রক্রিয়া। তাই এবার শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৪০০-র অধিক বিভিন্ন পদে নিয়োগ করা হবে। গতকাল রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে একথা বলেন।

পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সমবায় দপ্তরের অধীনে ৯৭টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলির মধ্যে রয়েছে অডিটর, ইনভেস্টিগেটর, স্টেটিসটিক্যাল ইনভেস্টিগেটর। স্থির বেতনের ভিত্তিতে গ্রুপ-সি ভুক্ত পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে জে.আর.বি.টি. -র মাধ্যমে।

তিনি জানান, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে ২৮টি আই.সি.ডি.এস. সুপারভাইজর পদে লোক নিয়োগ করা হবে। টি.পি.এসসি. -র মাধ্যমে এই নিয়োগ করা হবে। নগর উন্নয়ন দপ্তরের অধীনে ১৪টি পদ সৃষ্টি করা হয়েছে এবং পদগুলি পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৪টি পদের মধ্যে রয়েছে- সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *