নষ্ট করা হলো কয়েক একরের মাদক চাষ

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা ও চুরাইবাড়ি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। বালিছড়া এডিসি ভিলেজের কাটুয়াছড়া এলাকার পাহাড়ি অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। যদিও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস বলেন, “গোপন খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।” পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করে আসছিল। এই অভিযানের পর মূল চক্রের হদিস পেতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ মাদকচাষ রুখতে নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *