যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যকে আত্মনির্ভর করা এবং প্রতিটি ঘরে কর্মসংস্থান নিশ্চিত করা।
তিনি বলেন আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক এবং বর্তমান রাজ্যসরকার এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন বাজারগুলির পরিকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আজ উদয়পুরে কৃষি ও উদ্যানপালন দপ্তরের জন্য এক ছাদের নিচে বহুতল অফিস ভবন এবং রাজারবাগ প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধনের সময় এই কথা বলেন। মন্ত্রী জানান, বহুতল অফিস ভবনটির জন্য ৮.২৭ কোটি টাকা এবং প্রাথমিক গ্রামীণ বাজারটির জন্য ২.২৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
