জারি হলো একাধিক নয়া নির্দেশ

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যজুড়ে রাস্তাঘাটের উন্নয়ন ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার নতুন করে মোটরযানগুলির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করল।

রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যে এখন ছয়টি জাতীয় সড়ক চালু রয়েছে এবং গ্রামীণ ও জেলা সড়ক নেটওয়ার্কও সম্প্রসারিত হয়েছে। এই প্রেক্ষাপটে বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি এবং সড়ক পরিস্থিতির অমান্যতা রোধ করতে নতুন গতিসীমা কার্যকর করা হচ্ছে।

নতুন গতিসীমা অনুযায়ী, চার লেন ও বিভক্ত জাতীয় সড়ক: হালকা মোটরযান: সমতল এলাকায় ১০০ কিমি/ঘন্টা, পাহাড়ি এলাকায় ৮০ কিমি/ঘন্টা, মাঝারি ও ভারী যানের ক্ষেত্রে, সমতল এলাকায় ৭০ কিমি/ঘন্টা, পাহাড়ি এলাকায় ৬০ কিমি/ঘন্টা। এই নতুন গতিসীমা কার্যকর হলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *