চা-কফি খেয়েও এনার্জি নেই? সকালে দু’টো খেজুরেই মিলবে শক্তি

অনেকেই দিনের শুরুতে চা বা কফি খেয়ে কাজের এনার্জি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্যাফেইনের অস্থায়ী প্রভাব শেষ হয়ে গেলে শরীর আবার ক্লান্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এর সহজ বিকল্প হতে পারে খেজুর

পুষ্টিবিদদের মতে, রোজ সকালে মাত্র দু’টো খেজুর খেলে শরীর দ্রুত প্রাকৃতিক এনার্জি পায়। খেজুরে রয়েছে প্রচুর গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা শরীরকে তাৎক্ষণিক শক্তি জোগায়। এছাড়া এতে রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার, যা হজমশক্তি বাড়ায় এবং সারাদিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করে।

চা-কফি যেখানে শুধু সাময়িক চাঙ্গাভাব দেয়, সেখানে খেজুর শরীরকে দেয় দীর্ঘস্থায়ী এনার্জি। নিয়মিত খেজুর খেলে রক্তশূন্যতা কমে, হাড় মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে অফিসে দীর্ঘ সময় কাজ করা বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে খেজুর কার্যকর ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, সকালে নাশতার সঙ্গে বা খালি পেটে দু’টো খেজুর খেলে শরীরের এনার্জি লেভেল স্বাভাবিকভাবে বাড়ে। এতে অতিরিক্ত চিনি বা ক্যাফেইনের প্রয়োজন হয় না।

অতএব, চা-কফির উপর নির্ভর না করে রোজ সকালে খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুললে সারাদিনের ক্লান্তি অনেকটাই কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *