ঘোষিত হলো পরীক্ষার দিনক্ষণ

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এরই মধ্যে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী। পর্ষদ সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা, আর শেষ দিন ভোকেশনাল বিষয় পরীক্ষা দিয়ে শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি, ইংরেজি বিষয়ের মাধ্যমে। ২৪ মার্চ ভোকেশনাল পরীক্ষা দিয়ে শেষ হবে মাধ্যমিকের মূল পরীক্ষা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *