নির্বাচন পূর্বে শুরু হয়েছে দল বদলের পালা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

সিপাহীজলা জেলার পেকোয়ারজলা এডিসি ভিলেজে গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় অংশ নিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। তিনি বলেন, “রাজ্যের সকল জনজাতি গোষ্ঠীর সার্বিক কল্যাণের সংকল্প নিয়ে আমরা কাজ করে চলেছি। ইতিমধ্যেই সমাজপতিদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। ভাজপা একমাত্র রাজনৈতিক দল যারা রাজ্যে মহারাজাদের প্রকৃত সম্মান দিয়েছে।”

এই অনুষ্ঠানে মোট ৪৮৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজের উন্নয়নের মাধ্যমে রাজ্যের সামগ্রিক অগ্রগতি সম্ভব এবং সেই লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *