সমস্যায় জর্জরিত এলাকাবাসী

বারংবার উঠেছে অভিযোগ, তা সত্ত্বেও মেটেনি সমস্যা। আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল, রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যায় ভুগছেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন ঘটেনি।

এই ওয়ার্ডটি পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর প্রদীপ চন্দের অধীনস্থ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এলাকার একাধিক রাস্তায় খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টিতেই জল জমে তৈরি হয় কাদা-পানির স্তর। একইসঙ্গে নিকাশি ব্যবস্থা বেহাল, ফলে নোংরা জল রাস্তায় উপচে পড়ছে।

অন্যদিকে, অনেক এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকে বলে জানিয়েছেন বাসিন্দারা। এতে দৈনন্দিন জীবনে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এলাকাবাসীর দাবি, প্রতিনিয়ত আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, অথচ প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নিচ্ছে না। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *