বন্ধন ব্যাংকের মোট ব্যবসা ৯% বেড়ে ২.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছালো

বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ৯% বৃদ্ধি পেয়ে ২.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছালো। ব্যাঙ্কের তরফে ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে, ব্যাঙ্কের মোট আমানত ১১% বৃদ্ধি পেয়ে ১.৫৮ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। তার মধ্যে খুচরা আমানতের অংশ ৭১%। বন্ধনের মূলধন পর্যাপ্ততার অনুপাত ১৮.৬%। ব্যাংকের মোট অগ্রিম ঋণের পরিমাণ ৭% বৃদ্ধি পেয়ে ₹১.৪০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

২০১৫ সালে যাত্রা শুরু করা  বন্ধন ব্যাঙ্ক এখন দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬,৩৫০টিরও বেশি শাখার মাধ্যমে ৩.২৩ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। ব্যাঙ্কের কর্মীসংখ্যা বর্তমানে ৭৩,৫০০ জনেরও বেশি। ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “উদ্ভাবনী প্রযুক্তি, কার্যপ্রণালীর উন্নতি এবং পণ্য ও মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা উন্নততর ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’ পর্বের জন্য প্রস্তুত।”

তিনি জানান, খুচরো ঋণের পোর্টফোলিও বৃদ্ধি করে, ব্যাঙ্কের সম্পদভিত্তির বৈচিত্র্যকরণের পাশাপাশি কার্যকারিতা, উৎপাদনশীলতা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্যে ব্যাঙ্কের ডিজিটাল রূপান্তরকেও ত্বরান্বিত করা হচ্ছে। ‘আপকা ভলা, সবকি ভলাই’ নীতিতে পরিচালিত বন্ধন ব্যাঙ্কের লক্ষ্য কেবলমাত্র গ্রাহকদের আর্থিক পরিষেবা দেওয়া নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *