নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর তরফে

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই সমস্ত প্রকল্প ঘোষণা করা হয়। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যর কৃষ্টি সংস্কৃতির পাশাপাশি আর্থিক বিকাশ ঘটেছে। রাজ্য সরকার রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের দিকে নজর দিয়ে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরা ন্যাশনালের উদ্যোগে শারদসম্মান প্রদান অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফের (ডা) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, রাজ্য সরকার শান্তি সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে রাজ্যকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে চায়। বিভিন্ন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মিডিয়াগুলির নিজেদের মধ্যে একটা সুন্দর প্রতিযোগিতা থাকা দরকার। সবাইকে এ আই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে।

এ আই ব্যবহারের ক্ষেত্রে তার বিভিন্ন নেগেটিভগুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে প্রতিটি কাজের ক্ষেত্রেই পরিশ্রমের কোন বিকল্প নেই। প্রত্যেককেই যার যার নিজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মধ্যদিয়ে নিজেদের সঠিক ভাবে প্রস্তুত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *