ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন সরকার

সম্প্রতি রাজ্যের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে। এরপরেই গতকাল সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিরবাজার এলাকায় তিপ্রা মথার একাধিক দোকান ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

এই উদ্দেশ্যে ধলাই জেলার জেলা শাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নিজ সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি জানান, শান্তিরবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদার ও সাধারণ মানুষের পাশে সরকার দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে।

সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর দ্রুত সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *