বদলে গেল নিয়ম

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। এই মুহূর্তে শুরু হবে পরীক্ষা পর্ব। তারই পূর্বে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে। এ ঘোষণা দেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী।

তিনি জানান, আগামীকাল থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে। ডঃ চৌধুরী বলেন, এতদিন মাধ্যমিক স্তরে পাঁচটি বিষয়ে পরীক্ষার ফি ছিল ১৩০ টাকা এবং ভোকেশনাল ফি ৭৫ টাকা, মোট ২০৫ টাকা। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে হয়েছে ৩০০ টাকা এবং ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে ৩৭৫ টাকা।

উচ্চমাধ্যমিক স্তরে পূর্বে পরীক্ষার ফি ছিল ১৬০ টাকা এবং প্র্যাকটিক্যাল ফি ৭৫ টাকা, মোট ২৩৫ টাকা। এখন পরীক্ষার ফি বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে ৭৫ টাকা করে ফি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *