পুজোর আগে বিশেষ উদ্যোগ পুরসভার তরফে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। দূর্গাপূজার আগে শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে আগরতলা পুর নিগম ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হলো।

সকাল থেকেই কামান চৌমুহনী থেকে পোস্ট চৌমুহনী পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে এই অভিযান চলে। মূলত উৎসবের সময় সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয় এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকে, সেই লক্ষ্যে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন পুর নিগমের এক পদস্থ আধিকারিক।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় যেখানে সেখানে গাড়ি, বাইক, স্কুটি দাঁড় করিয়ে রাখা হয়েছে। রাস্তার ধারে, মোড়ে কিংবা সংকীর্ণ গলিতেও নিয়ম না মেনে পার্কিং করার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এইসব অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। বহু যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *