যানজটমুক্ত শহর গড়তে উদ্যোগী মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছুদিন ধরেই উঠছে অভিযোগ, এই পরিস্থিতিতেই আগরতলা শহরের বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা। বৈঠকে ডা. সাহা দুর্গাপূজার আগে আগরতলা শহরকে যানজটমুক্ত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুলিশ মহাপরিদর্শক অনুরাগ, সচিব অভিষেক সিং ও কিরণ গিত্তে, পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, ট্রাফিক এসপি কান্তা জানগির, পশ্চিম জেলার পুলিশ সুপার নামিত পাঠকসহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *