২০৩০ সালের মধ্যে ১ লক্ষ কোটির জিএলবি অর্জনের লক্ষ্য উজ্জীবনের

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ২৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৯৭ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে থাকে। তাদের বর্তমান লক্ষ্য হলো আর্থিক বর্ষ ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ কোটি টাকার গ্রস লোন বুক (GLB) অর্জন। এই মুহূর্তে তাদের গ্রস লোন বুকের ৬৫-৭০% পর্যন্ত ঋণ সুরক্ষিত।

তাদের রিটেইলে আমানত বৃদ্ধি করতে ১১৫০টি শাখা নেটওয়ার্কে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে ব্যয়-আয় অনুপাত ৫৫%, আরওএ ১.৮-২.০% এবং আরওই ১৬-১৮% অর্জন করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়াও, ২২.৮%-এ শক্তিশালী মূলধন পর্যাপ্ততা অনুপাত বজায় রাখার এবং টিয়ার ১-এ  ২১.২% বজায় রাখার পরিকল্পনা তারা করেছে। ব্যাংকের যাত্রা সম্পর্কে সঞ্জীব নওটিয়াল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, বললেন “২০৩০ আর্থিক বর্ষের মধ্যে ১ লক্ষ কোটি টাকার গ্রস লোন বুকে পৌঁছবার আমাদের রোডম্যাপের ভিত্তি হল তাই, যা আমাদের স্মল ফাইন্যান্স ব্যাংক হিসাবে প্রতিষ্ঠার পর থেকে তৈরি হয়েছে। এই পর্বে আমরা আমাদের গ্রস লোন বুককে ২০১৭ আর্থিক বর্ষের ৭,৫৬০ কোটি টাকা থেকে ২০২৬ আর্থিক বর্ষের প্রথম কোয়ার্টারে ৩৩,২৮৭ কোটি টাকায় নিয়ে গেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *