আগরতলায় আইসিআইসিআই ব্যাঙ্কের ব্যবসায়িক কর্মসূচী

আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি আগরতলায় একটি এনগেজমেন্ট সেশন পরিচালনা করে, যেখানে ত্রিপুরায় ব্যবসা সহজীকরণের বিষয়টি আলোচিত হয়। এই সেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ সচিব অপূর্ব রায়, বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায় এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা অফিসের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডার।

অপূর্ব রায় বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা উত্তর-পূর্বের বিশেষ করে ত্রিপুরার অর্থনৈতিক বিকাশের জন্য জরুরি, যেখানে বেসরকারি ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ত্রিপুরার ‘ভিশন ২০৪৭’-এর সঙ্গতি রেখে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের পরামর্শ দেন।

সুরেন্দ্র নিডার সরকার ও রিজার্ভ ব্যাংকের যৌথ সহযোগিতার অঙ্গীকারের কথা পুনরায় জানান এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে উদ্যোগের কথা বলেন। সানিত দেবরায় ব্যাংকের সামাজিক সংস্কার ও দেশ গঠনে ভূমিকার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *