বন্ধন ব্যাংক তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু করল লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যাংক, বন্ধন ব্যাংক আজ তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু করল এক নতুন বিশেষ পণ্য, লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট। যে সমস্ত গ্রাহক উন্নত মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্যই এই নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড, যার মাধ্যমে দেশ-বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশের সুবিধা (সঙ্গী সহ), তাজ এপিকিউর মেম্বারশিপ, ফ্রি সিনেমা ও ইভেন্ট টিকিট, আর নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগ। এছাড়া গ্রাহকরা পাবেন ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার, লকার ভাড়ায় আজীবন ছাড় এবং ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও এস্টেট পরিকল্পনার জন্য বিশেষজ্ঞ পরামর্শ।

লেনদেনের সুবিধার ক্ষেত্রেও গ্রাহকরা পাবেন সীমাহীন ফ্রি ট্রান্স্যাকশন। এছাড়া  নগদ জমা, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস সব সুবিধাই এই অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত। এর সঙ্গে আছে বাড়তি বিমা সুবিধা, যেমন বিমান দুর্ঘটনা বিমা সর্বোচ্চ ₹১ কোটি, ব্যক্তিগত দুর্ঘটনা বিমা ₹২০ লক্ষ এবং ক্রয় সুরক্ষা বিমা ₹৫ লক্ষ পর্যন্ত। এই প্রসঙ্গে বন্ধন ব্যাংকের এমডি ও সিইও, শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাংকের ১০ বছরের যাত্রা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই বিশেষ দিনে আমরা লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট চালু করছি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে গ্রাহকদের আরও বেশি আধুনিক ও উন্নত পরিষেবা দেওয়া, আর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে চলা। আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাহক, কর্মী আর সব স্টেকহোল্ডারের সমর্থন নিয়েই বন্ধন ব্যাংক আরও বড় সাফল্য অর্জন করবে।”

আজ বন্ধন ব্যাংক সারা দেশে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে ৩.১ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। ২০২৫ সালের ৩০শে জুন পর্যন্ত ব্যাংকের মোট আমানত ₹১.৫৫ লক্ষ কোটি এবং ঋণ ₹১.৩৪ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। আগামী দিনে আরও উন্নতি, উদ্ভাবন আর গ্রাহকদের আস্থা অর্জন করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে বন্ধন ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *