একাধিক বিষয়ে চর্চা করেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক দিক দিয়ে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে গেছে সরকার। জনজাতি সমাজপতিদের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধিদলে ছিলেন ত্রিপুরা, রিয়াং, মগ ও মুরাসিং সম্প্রদায়ের সমাজপতিগণ।

ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং জীবিকা সম্পর্কে সমাজপতিগণ তাদের গভীর জ্ঞান এবং সমৃদ্ধ অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এই ধরনের আলোচনা সমৃদ্ধ সমাজ গঠনের পাশাপাশি জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি দিক। এই সৌজন্যমূলক আলোচনায় সমাজপতিগণ কর্তৃক উত্থাপিত বিভিন্ন বিষয়ে চর্চা করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *