কুলগামে গু*লির লড়া*ইয়ে নিকেশ এক জঙ্গি, চলছে সেনা অভিযান

দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল বনাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক অজ্ঞাতপরিচয় জঙ্গি নিকেশ। শনিবার সকাল থেকে এই অভিযান চলছে।

জানা যায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী আখাল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় জঙ্গিদের তরফে গুলি চালানো হলে পাল্টা জবাব দেয় বাহিনী, ফলে শুরু হয় গুলির লড়াই।

শনিবার সকালে ফের গুলির শব্দ শোনা যায়। সেনা ও পুলিশ বাহিনী এলাকাটিকে পুরোপুরি ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রাখে।

অভিযান আরও জোরদার করতে অতিরিক্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশ হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *