উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে আর্থিক প্রদর্শনের প্রতিবেদন প্রকাশ করেছে

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে আর্থিক প্রদর্শনের প্রতিবেদন প্রকাশ করেছে। গত ত্রৈমাসিকের তুলনায় ২৪% বৃদ্ধি পেয়ে তাদের মুনাফা ১০৩ কোটি ছুঁয়েছে। সম্পদ মিশ্রণে বৈচিত্র্য বৃদ্ধির হাত ধরে সুরক্ষিত বইয়ের শেয়ার ৪৬% হয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ গত বছরের তুলনায় ১১% বৃদ্ধি পেয়ে ₹৩৩,২৮৭ কোটিতে পৌঁছেছে। জুন’২৫ পর্যন্ত আমানত ₹৩৮,৬১৯ কোটিতে পৌঁছেছে, যা ১৮.৮% বার্ষিক বৃদ্ধি ও ২.৬% ত্রৈমাসিক বৃদ্ধির ফল। সুরক্ষিত বই গত বছরের তুলনায় ৬৩% বৃদ্ধি পেয়ে ₹১৫,১৬২ কোটি হয়েছে। ঋণ বইতে সুরক্ষিত শেয়ারের পরিমাণ হয়েছে ৪৬%।

সুরক্ষিত বইয়ের শেয়ার যেখানে জুন’২৪ তারিখে ৩১.৩% ও মার্চ’২৫ তারিখে ৪৩.৫% ছিল, সেখানে জুন’২৫ তারিখে তা ৪৫.৫%-এ পৌঁছেছে। জুন’২৫ তারিখে গ্রুপ এবং ব্যক্তিগত ঋণ বইয়ে বাকেট-এক্স সংগ্রহের দক্ষতা ৯৯.৩% ছিল। ঝুঁকির ক্ষেত্রে পোর্টফোলিও/GNPA/NNPA* মার্চ’২৫ তারিখে ছিল যথাক্রমে ৪.৫%/২.২%/০.৫%, তা জুন’২৫ তারিখের হিসাবে দাঁড়িয়েছে ৪.৮%/২.৫%/০.৭%। ব্যাঙ্কের CASA ১২.৬% বার্ষিক বৃদ্ধি ঘটিয়ে₹৯,৩৮১ কোটিতে পৌঁছেছে। ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ঋণ ব্যয় ₹২৩ কোটির অ্যাক্সিলারেটেড প্রভিশন-সহ₹২২৫ কোটিতে পৌঁছেছে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিইও মিঃ সঞ্জীব নৌটিয়াল বলেন,“২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আমরা মোট ঋণ বইতে ১১% ও সুরক্ষিত খাতে ৬৩% বার্ষিক বৃদ্ধি অর্জন করেছি।

এই ত্রৈমাসিকের জন্য বিতরণ করা হয়েছে ₹৬,৫৩৯ কোটি, যা গত বছরের তুলনায় ২৪% বেশি। খুচরা TD এবং CASA আমানত ₹২৭,৮৮৪ কোটিতে পৌঁছেছে। প্রথম প্রান্তিকে আমাদের তহবিলের ব্যয় ৭.৬% ছিল যা আগামী ত্রৈমাসিকে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে কারণ আমরা সর্বোচ্চ FD হার ৬৫ বেসিস পয়েন্ট কমিয়েছি এবং SA হারগুলি নির্বাচিতভাবে ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত পুনর্নির্ধারিত হয়েছে। প্রথম ত্রৈমাসিকে প্রায় ১.১ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছে এবং প্রায় ৩৪,০০০ গ্রাহক গ্রুপ ঋণ থেকে ব্যক্তিগত ঋণে উত্তীর্ণ হয়েছেন। উল্লেখযোগ্য পরিমাণে গ্রাহক সোনা, যানবাহন এবং মাইক্রো বন্ধকগুলি সুরক্ষিত পণ্যেস্থানান্তরিত করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *