প্রদেশ তৃণমূল কংগ্রেসের আন্দোলন: ২৮শে জুলাই ধর্নার ডাক

নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার ও বর্ধিত জলের কর বাতিলসহ জনজীবনের একাধিক দাবি নিয়ে আগামী ২৮ জুলাই সিটি সেন্টারের সামনে ধর্নায় বসতে চলেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা

সাংবাদিক সম্মেলনে শান্তনু সাহা অভিযোগ করেন, “রাজ্যে স্মার্টসিটির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তার উপর স্মার্ট মিটার, অতিরিক্ত বিদ্যুতের বিল, বর্ধিত জল ট্যাক্স, রাস্তার বেহাল দশা, স্মার্ট সিটির নামে ড্রেনগুলির বেহাল দশা – সরকার সেগুলোর সংস্কারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।” এর প্রতিবাদেই সিটি সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেস এই ধর্না কর্মসূচির আয়োজন করছে।

এছাড়াও, অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বাঙালি জাতিকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন শান্তনু সাহা। তিনি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে কেবল বাঙালি জাতিকেই নিশানা করা হচ্ছে, যার তীব্র নিন্দা জানান তিনি। সাহা স্পষ্ট করে দেন যে, তারা অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পক্ষে, কিন্তু এভাবে বাঙালি জাতিকে নিশানা করা কোনোভাবেই কাম্য নয়।

যুব তৃণমূল সভাপতি আরও জানান, নতুন করে তৃণমূল কংগ্রেস রাজ্যে সংগঠন বিস্তার করছে এবং বিভিন্ন মহকুমায় এই কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *