ঘোষিত হয়েছিল বেশ কিছুদিন আগেই। পূর্ব ঘোষণা মতোই চলছে নির্মান কার্য, রাজ্যের কথা ভেবেই নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। নয়া লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার, সরকারের তরফে সুস্পষ্ট দাবি কৃষকদের জন্য। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ঘোষণা করেন যে রাজ্যজুড়ে ২৫,০০০ হেক্টরে হাইব্রিড ধান এবং ৫০০ হেক্টরে সুগন্ধি ধানের চাষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
খরিফ ২০২৫-কে লক্ষ্য করে ১,৩০০ হেক্টর জমিতে নতুন ফলের বাগান গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই ঘোষণা করা হয় আরুন্ধতিনগরের স্টেট অ্যাগ্রিকালচারাল রিসার্চ সেন্টারে কৃষি ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে আয়োজিত একদিনের পর্যালোচনা সভায়।
মন্ত্রী রতন লাল নাথ জানান, মুখ্যমন্ত্রীর ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম -এর অধীনে ৪৭,৯৪৬ হেক্টরে উন্নত মানের ধান চাষ হবে, যেখানে কৃষকরা প্রতি হেক্টরে ₹৫,৬৫০ সহায়তা পাবেন। এছাড়া, ২৫,০০০ হেক্টরে হাইব্রিড ধানের চাষে প্রতি হেক্টরে ₹৯,০০০ করে সহায়তা দেওয়া
