ডিজিটালি সংযুক্ত গ্রাহকদের প্রিমিয়াম সুবিধা প্রদান করতে উজ্জীবন নিয়ে এলো নতুন রুপে ডেবিট কার্ড

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক বাজারে নিয়ে এলো তাদের প্রথম আন্তর্জাতিক পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, ইন্টারন্যাশনাল রুপে সিলেক্ট ডেবিট কার্ড। এটি গ্রাহকদের আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে ব্যবহার করার মতোন সুবিধা অফার করবে। কেডটি রুপে-ডিসকভার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বিশ্ব জুড়ে এটিএম, পিওএস টার্মিনাল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে গ্রহণযোগ্য। এমনকি, মাঝে মধ্যেই বিদেশ সফরে যাওয়া ব্যক্তিদের এবং অনলাইন ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তাগুলি মেটাতে চাওয়া ব্যক্তিদের জন্য এটি একটি আদর্শ বিকল্প।

এই এনপিসিআই রুপে ইন্টারন্যাশনাল সিলেক্ট ডেবিট কার্ডটি নিরাপত্তা এবং প্রিমিয়াম জীবনযাত্রার অভিজ্ঞতা সহ বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ত্রৈমাসিক বিনামূল্যে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বার্ষিক আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এবং স্থায়ী অক্ষমতা বীমা। পাশাপাশি, এটি গল্ফ লেসন, সুস্থতা পরিষেবা, ট্রাভেল কুপন এবং প্রিমিয়াম স্বাস্থ্য পরীক্ষাও প্রদান করে। এদিকে, অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে বিদেশে জরুরি নগদ কনসির্জ এর মতোন সুবিধা।

এই প্রসঙ্গে উজ্জীবন এসএফবি-এর রিটেল রেসপনসিবিলিটির হেড টিএএসসি এবং টিপিপি, মিঃ হিতেন্দ্র ঝা বলেন, “গ্রাহকদের একটি ঝামেলামুক্ত ও নিরাপদ আন্তর্জাতিক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রুপে সিলেক্ট ডেবিট কার্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এটি একটি ডিজিটালি স্যাভি উপাদান, যা বিশেষ করে সফরকারী এবং উচ্চাকাঙ্ক্ষী গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যা সারা পৃথিবী জুড়ে গ্রাহকদের মূল্য সরবরাহ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *