তিনি বলিউড খ্যাত অভিনেতা, সব সময়ই তিনি চর্চায় থাকে। তবে পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারংবার। বলিউডের সুপারস্টার শাহরুখ খান আইনি জটিলতাত জড়িয়েছেন তিনি। নিজের বাসভবন মেরামত করাতে গিয়ে আইন ভেঙে সমস্যায় জড়িয়েছেন তিনি।
বন দফতর এবং বৃহন্মুম্বই পুরসভা নোটিশ দিয়েছে শাহরুখের বিরুদ্ধে। বর্তমানে মেরামতি চলছে মন্নতে। তার জন্যই নিজের পরিবার নিয়ে ভাড়াবাড়িতে গিয়ে উঠেছেন শাহরুখ। কিন্তু বাড়ির মেরামতি করতে গিয়েই নাকি উপকূল অঞ্চলের সংস্কারের নিয়ম ভেঙেছেন তিনি।
আর তার জেরেই আইনি জটিলতার মুখে পড়েছেন শাহরুখ। দুই প্রশাসনিক বিভাগ একযোগে অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, শাহরুখ নিজেও এখন কার্যত বাড়িছাড়া। মন্নত ছেড়ে পালি হিলের একটি আবাসনে সপরিবারে গিয়ে উঠেছেন তিনি।
