ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ধুবরিতে

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষণা গুলো করা হয়েছে। আসাম মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ধুবরি জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে “চরম উদ্বেগজনক” বলে উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনার পেছনে সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র কাজ করছে, যার যোগসূত্র রয়েছে প্রতিবেশী দেশের মৌলবাদী শক্তির সঙ্গে। ধুবরির একটি হনুমান মন্দিরের সামনে গরুর কাটা মাথা ফেলে রেখে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়।

যদিও দুই সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শান্তি কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে, পরদিন ফের একই স্থানে আরেকটি গরুর মাথা রেখে সাম্প্রদায়িক উত্তেজনা আরও উস্কে দেওয়া হয়।

এরপরে কিছু এলাকায় পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে বলে প্রশাসন জানিয়েছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ধুবরি শহর ও আশপাশের এলাকায় উচ্চ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *