আসছে নতুন ধারাবাহিক, ঘোষিত হলো সময়

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে তা সমাপ্ত হলো। শুটিং শুরু হলেও সিরিয়ালের সময় এবং চ্যানেল নিয়ে ছিল বিতর্ক। অবশেষে জল্পনা থামছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ নিয়ে। স্টার জলসা চ্যানেলে আসতে চলেছে রাজরাজেশ্বরী রানি ভবানী। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছিল সিরিয়ালের নাম। কিন্তু কোন স্লটে আসবে এই বহু প্রতীক্ষিত ধারাবাহিক তা নিয়েই চলছিল টানাপোড়েন।

স্টার জলসা চ্যানেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ ই জুলাই থেকেই শুরু হয়ে যাবে এই নতুন সিরিয়াল। রাত সাড়ে আটটার স্লটে সম্প্রচারিত হবে রাজরাজেশ্বরী রানি ভবানী। বিপরীতে রয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’।

যেমনটা জানা যাচ্ছে, ইতিহাসনির্ভর কাহিনি উঠে আসতে চলেছে রাজরাজেশ্বরী রানি ভবানী সিরিয়ালটিতে। রানি ভবানীর নাটোরের রানি হওয়ার কাহিনি তুলে ধরা হবে এই ধারাবাহিকে। ইংরেজদের হাত থেকে বাংলাকে কীভাবে রক্ষা করেছিলেন রানি ভবানী, তারাপীঠ মন্দিরের নানান অজানা কাহিনিও এই সিরিয়ালে উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *