ত্রিপুরায় দুই বাংলাদেশী মহিলা ও এক ভারতীয় টাউট আটক, সীমান্ত অনুপ্রবেশে জড়িত থাকার অভিযোগ

ত্রিপুরার আগরতলা পূর্ব থানার পুলিশ দুই বাংলাদেশী মহিলা ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ উঠেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর গেট এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:

রুমা শেখ (বাংলাদেশি নাগরিক),আকলিমা আক্তার (বাংলাদেশি নাগরিক),কৃষ্ণ দেবনাথ (ভারতীয় নাগরিক, নতুনবাজারের বাসিন্দা)

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, কৃষ্ণ দেবনাথ ওই দুই বাংলাদেশী মহিলাকে চোরাপথে ত্রিপুরায় প্রবেশে সহায়তা করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ত্রিপুরা সীমান্তে বিএসএফের কড়া নজরদারি থাকা সত্ত্বেও দালালদের মাধ্যমে অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করা হবে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়া হতে পারে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *