এক ঐতিহাসিক মুহূর্তে ত্রিপুরাকে দেশের তৃতীয় ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ রবীন্দ্রভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, সাক্ষরতা এখন শুধু নাম সইয়ে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ গণিত, ব্যাংকিং এবং ডিজিটাল সাক্ষরতাতেও ভারত আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে।
তিনি আরও জানান, যেখানে ১৯৬১ সালে ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র ২০.২৪%, আজ তা ৯৫.৬% কার্যকর সাক্ষরতার রূপ নিয়েছে। উল্লাস-নব ভারত সাক্ষরতা কার্যক্রমে ৯৪৩টি সামাজিক চেতনা কেন্দ্রের ২,২২৮ জন স্বেচ্ছাসেবকের অদম্য প্রচেষ্টায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।
