ধর্মনগর রেলস্টেশনে শিলচর-আগরতলা আন্তঃনগর ট্রেনের ১৫১১৮৮ নম্বর কোচ থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ ও জিআরপি। ধৃত যুবকের নাম মিটন নাথ ভৌমিক, খোয়াই জেলার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে ₹৭৪,৫০০ নগদ টাকা এবং সাবানের বাক্সে লুকানো দুটি প্যাকেট ব্রাউন সুগার।
ঘটনার পর সংবাদ সংগ্রহে ধর্মনগর জিআরপি থানায় গেলে ওসি উত্তম কুমার কলই অনুপস্থিত থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনও বক্তব্য ভাগ করেননি। থানায় উপস্থিত কর্মী মঙ্গল দেববর্মা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ফলে এই গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও তথ্য প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে।
জনগণের নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান অবশ্যই প্রশংসনীয়, তবে পুলিশের তথ্য লুকানোর এই মনোভাব গণমাধ্যম ও জনমানসে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।
