বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা, প্রতিবাদে উত্তাল প্রদেশ বিজেপি

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাসভবনে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে উত্তাল হচ্ছে ভারতেও। প্রদেশ বিজেপির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার শাহজাদপুরে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে, যা দেশ-বিদেশে নিন্দার ঝড় তুলেছে।

এই ঘটনার প্রতিবাদে আজ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখাবে প্রদেশ বিজেপি। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সকলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বিশ্বকে আলোর পথ দেখানো যিনি, তাঁর পৈত্রিক ভিটেয় হামলা নিঃসন্দেহে লজ্জাজনক ও গভীরভাবে অনুতাপের বিষয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

বিজেপির মতে, এই আক্রমণ শুধুই একজন কবির উত্তরাধিকার নয়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের উপরও আঘাত। প্রতিবাদে সরব নানা মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *